সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেটে বড় ধরণে ভূমিকম্প হলে উদ্ধার কাজ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের যন্ত্রপাতির সিলেট সিটি করপোরেশনের নেই বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্পের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
সকালে সিসিকের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটে ইদানিং ঘন ঘন ভূমিকম্পন অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞদের পরামর্শে সিসিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে নগরে ৪টি খেলার মাঠ বা খালি স্থান তৈরীর পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু সরকার ৩০% নিজস্ব অর্থ সংকুলানের শর্তে ২টি মাঠ প্রস্তুতের অনুমোদন দিলেও এখনো অর্থ বরাদ্ধ না দেয়া প্রকল্প সময়হ বাস্তবায়ন করা যাচ্ছে না।
ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিলেট মহানগরে ২৩ টি ভবনভোঙার উদ্যোগ দেয় সিসিক। তিন বছরেও এসব ভবন না ভাঙা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উচ্চ আদালতের মামলাজনিত কারণে সিসিকের মালিকানাধীন ঝুকিপূর্ণ তালিকার সিটি সুপার মার্কেটই ভাঙা যায়নি। একইভাবে বেশির ভাগ ভবন মালিক ও ব্যবসায়ীদের করা উচ্চ আদালতে মামলা এবং মালিকদের ভবনের সক্ষমতা বাড়ানো আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে সিসিক মেয়র বলেন, সিলেট নগরের ভূ-গর্ভস্থ পানির স্থর দিন দিন নীচে নেমে যাচ্ছে। নগরবাসির প্রতিদিন ৮ কোটি লিটার পানির চাহিদা পূরণে ২টি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশাপাশি গভীর উৎপাদক নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে। যদিও ভূ-গর্বস্ত পানি উত্তলনের ফলে ভূমিকম্প ঝুকি বাড়ে বলে বিশেষজ্ঞদের মত রয়েছে। সেজন্য চেঙ্গের খাল নদীর পানি সংগ্রহ করে ৫০ এমএলডি উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরীর পরিকল্পনা হাতে নেয় সিসিক। কিন্তু দীর্ঘ দিন হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় সেটিও নির্মাণের কাজ থমকে আছে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্ধিত সিটি কর্পোরেশন এলাকা সহ সিসিকের উন্নয়নে ৪ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের কাছে প্রস্তাব করা হয়। সেই প্রকল্প ১২০০ কোটি টাকায় নামিয়ে অনুমোদন দেয়া হয়েছে। তবে এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলর উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবর সহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।
ডিডি




