কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৩ ০৭:১০:০৬ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশন-এর উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১২টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন।

এ সময় ফায়ার সার্ভিসের সিলেট বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী পরিচালক সানাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অখিল বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়। অভিবাদন গ্রহণের পর প্রবাসীকল্যাণ মন্ত্রী উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন ওড়ান। পরে ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি রাস্তা এবং উপজেলা হেডকোয়ার্টার-টুকেরবাজার আরএইচডি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন বিতরণ করেন।

মধ্যাহ্নভোজের আগে অসুস্থ থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছির ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইয়াকুব আলীকে দেখতে পাড়ুয়া এবং ইসলামপুর গ্রামে যান প্রবাসীকল্যাণমন্ত্রী।


এম সি