দেশের খ্যাতিমান সাংবাদিকদের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দেশের খ্যাতিমান সাংবাদিকদের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ০৩:৫৭:৩৮ পূর্বাহ্ন

দেশের খ্যাতিমান সাংবাদিকদের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


ঢাকা থেকে আগত জাতীয় পর্যায়ের খ্যাতিমান সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও কিংবদন্তি ক্রাইম রিপোর্টার পারভেজ খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুভি বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ সোহাগ ও আলতাফ হোসেন অমি।

সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ,  তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর এবং নির্বাহী সদস্য আজাদুর রহমান, আহমদ হোসাইন আইমান, হাবিব উল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, সাইফুর রহমান, মাহতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, জাতীয় ও স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা, অনুসন্ধানী সাংবাদিকতার কৌশল, জাতীয়-স্থানীয় সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্ক জোরদারসহ ডিজিটাল সাংবাদিকতা ও মোবাইল জার্নালিজম নিয়ে আলোচনা হয়।

সভায় অভিজ্ঞ সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের আয়োজন, যৌথ কর্মসূচি গ্রহণ এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী