বিশ্বনাথে দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ৫৬তম গৃহ দানের উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

বিশ্বনাথে দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ৫৬তম গৃহ দানের উদ্বোধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১১:৩৬:৩৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ৫৬তম গৃহ দানের উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালের চক গ্রামের রেজিস্ট্রেশন প্রাপ্ত সমাজসেবী সংগঠন প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামের আব্দুল খালিকের পাকা ৪টি রুম স্টিলের দরজা,গ্রিলসহ জানালা,স্টিলের এংগেল ও টিন দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।আজ ১লা মে (বৃহস্পতিবার) বাদ জোহর মিলাদ ও দোয়ার মাধ্যমে এ নিয়ে ৫৬তম গৃহ দান উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহিদুর রহমান রুহিন,সিনিয়র সহ সভাপতি ডা.সাইদুর রহমান 

সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আলতাব হোসেন,ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ ক্বারি মারওয়ান আহমদ,বিশিষ্ট মুরব্বি আব্দুল গণি,আসাদ নুর,আব্দুল জাহির ,আনোয়ার হোসেন প্রমুখ। 

আর্থ মানবতার সেবায় নিয়োজিত দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঘর নির্মাণ,মসজিদ নির্মাণ,টিউবওয়েল স্থাপন,গরীব অসহায় মানুষের সাহায্য,বিবাহ সহায়তা,ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান,রমজান,ঈদ,প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সামগ্রী,নগদ অর্থ বিতরণ সহ উন্নয়ন মূলক নানা কাজে অবদান রাখছে।উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন খাজাঞ্চীগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী