দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য : খন্দকার মুক্তাদির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য : খন্দকার মুক্তাদির

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন

দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে নারীর অধিকার অপরিহার্য : খন্দকার মুক্তাদির

ছবি : সংগৃহীত


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতির অপরিহার্য শর্ত হলো নারীর অধিকার। তিনি বলেন, নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। কর্মযজ্ঞে নারীর সমতায়ন নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজের অগ্রগতি সাধিত হলে জাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে। এ সত্যটি উপলব্ধি করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর এ দেশের নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নসহ নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিল। নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে আন্তরিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

তিনি শুক্রবার (২ মে) বিকেলে নগরীর আম্বরখানার মনিপুরী পাড়ায় মহিলাদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু, তোফায়েল বাসিত তপু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাফসা বেগম, সাধারণ সম্পাদক পারুল আক্তার, রাশেদা বেগম, শম্পা বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী