সদর বিএনপির সহ-সভাপতি লালাই মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সদর বিএনপির সহ-সভাপতি লালাই মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১০:৫২:২৩ পূর্বাহ্ন

সদর বিএনপির সহ-সভাপতি লালাই মিয়ার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

ছবি : সংগৃহীত


সিলেটের টুকের বাজার এলাকার হায়দরপুরের মরহুম আব্দুস সাত্তার ছেলে, হায়দরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, হায়দরপুর জামে মসজিদের মুতওয়াল্লী ও টুকের বাজার শাহী ঈদগাহ’র মুতওয়াল্লী এবং আব্দুল মুছাব্বীর ও কুলসুমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া) যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।  

শুক্রবার (২ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে ছিলেন। তিনি এলাকার মসজিদ-মাদ্রাসা ও ঈদগাহসহ বিভিন্ন উন্নয়ন ভূমিকা রেখেছেন। তিনি কাজের মধ্যদিয়ে আজীবন এলাকাবাসী ও বিএনপি পরিবারে বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আব্দুল মুছাব্বীর (লালাই মিয়া)’কে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী