ই স রা ই লি পণ্য বয়*কটের আহবানে গোলাপগঞ্জে লিফলেট বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ই স রা ই লি পণ্য বয়*কটের আহবানে গোলাপগঞ্জে লিফলেট বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১২:০৬:৫৩ অপরাহ্ন

ই স রা ই লি পণ্য বয়*কটের আহবানে গোলাপগঞ্জে লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরাইল কে বয়কট করি' এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব আহমদের নেতৃত্বে বাঘা সোনাপুর বাজারে ইজরায়েলি পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা ও দেশি পণ্য ব্যবহারের আহবান জানিয়ে শুক্রবার বাদ আসর লিফলেট বিতরণ করা হয়।

ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব আহমদ জানান, ইজরাইলি পন্য মুসলিম দেশগুলোতে বিক্রি করে তারা অস্ত্র ক্রয় করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। এজন্য আমরা আজ বাঘা সোনাপুর বাজারে প্রত্যেক ব্যবসায়ী ও জনসাধারণকে ইজরাইলি পণ্য ক্রয় থেকে বিরত থেকে দেশি পন্য ক্রয় করতে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

তিনি বলেন ইজরাইল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে আমরা তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন লিখিত আকারে দ্রুত গনহত্যা বন্ধ করতে ইজরায়েলের প্রতি চিঠি প্রেরণ করেন এবং নিন্দা জ্ঞাপন করেন এবং রাষ্ট্রীয়ভাবে ইজরায়েলী পণ্য বিক্রয় বন্ধ করেন।  এসময় ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী