সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া, বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া, বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০১:৩৮:০৮ পূর্বাহ্ন

সোমবার সিলেটে আসছেন খালেদা জিয়া, বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা


চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার (৫ মে) সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, চিকিৎসক ডা. জোবায়দা রহমান।

বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে ওইদিন সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থেকে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

নেতৃদ্বয়ের প্রত্যাশা, এই গণজোয়ার হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ জনশক্তির প্রতিফলন, যা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচনায় সহায়ক হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী