আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৪:৫৪:৪১ পূর্বাহ্ন

আল-মানার আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি: নিজস্ব


পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে আল-মানার সম্পাদনা পর্ষদ কর্তৃক আয়োজিত ক্বীরাত প্রতিযোগিতা - ২০২৫ এর গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ৯ টায় সালুটিকর ডিগ্রি কলেজ হলরুমে আল-মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ এর সঞ্চালনায় এ প্রতিযোগিতা শুরু হয়। অনলাইনে প্রেরণকৃত ভিডিও থেকে শীর্ষ ২৫ জনকে বাচাই করে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, অনুষ্ঠানের বিশেষ অতিথি ও তানযীমুল কুরআন একাডেমী'র প্রিন্সিপাল হাফিজ রশীদ আহমদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ফাউন্ডেশনের সচিব ও এএফপি'র প্রতিবেদক মুহাম্মদ আলী মাজেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ।

দুপুর ১ টায় শুরু হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জিয়াউর রহমান বলেন, "কুরআন তেলাওয়াত আমাদের অন্তর আত্মাকে প্রশান্তি প্রদান করে। আল-মানার এর এ আয়োজন নিঃসন্দেহে সুন্দর ও সময়োপযোগী। তাদের কার্যক্রমকে স্বাগত জানাই।" এসময় তিনি প্রতিযোগীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সাথে সাথে ফলাফল ঘোষণা করে প্রতিযোগীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী