গোলাপগঞ্জে ঝু ল ন্ত এক নারীর ম র দে হ উ*দ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

গোলাপগঞ্জে ঝু ল ন্ত এক নারীর ম র দে হ উ*দ্ধার

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৫:০৭:৩০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ঝু ল ন্ত এক নারীর ম র দে হ উ*দ্ধার

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।  শনিবার (৩ মে) দুপুর ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামে আব্দুর রশিদের স্ত্রী। স্বামী আব্দুর রশিদ পেশায় টমটম চালক। তারা হেতিমগঞ্জ মোল্লাগ্রামে কলোনিতে ভাড়া থাকতেন।  

পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের ভেতর থেকে টিনের নিচে স্টিলের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাকি বেগম নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া যায় নি বলে জানায় পুলিশ। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী