চুরাশিতেও প্রাণবন্ত মানস স্যার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

চুরাশিতেও প্রাণবন্ত মানস স্যার

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ১২:৫২:০৫ অপরাহ্ন

চুরাশিতেও প্রাণবন্ত মানস স্যার

ছবি : নিজস্ব


গত ক’দিন থেকে স্যারের শরীরটা ভালো নেই। শিক্ষক দিবসে তিনি ছিলেন আমন্ত্রিত অতিথি। শারিরিক অসুস্থতার কারণে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যেতে দেননি। তাই অনুষ্ঠানের আয়োজকরা স্যারের জন্য ফুল আর ক্রেস্ট নিয়ে বাসায় হাজির হলেন। বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন,দোয়া নিলেন।

এতক্ষণ যার কথা বলছিলাম তিনি বিরাজ মাধব চক্রবর্তী মানস। একনামেই সবাই চিনেন ‘মানস স্যার’। বিশ্ব শিক্ষক দিবসে কেমন আছেন এই শিক্ষাগুরু-জানতে তাঁর তোপখানার বাসায় যাই। সময় তখন প্রায় পৌনে চারটা। এ প্রতিবেদক যখন বাসার গেটে নক করেন তখন বেরিয়ে আসেন সন্ধ্যা চক্রবর্তী। স্যারের অর্ধাঙ্গিনী তিনি। ভেতরে গিয়ে খবর দিলেন। সঙ্গে বেরিয়ে এলেন স্যারও। অর্থাৎ বিরাজ মাধব দীর্ঘদিনের সংসার জীবনের বিশ্ব¯’ সারথি তিনি। নিয়ে গেলেন সিটিং রুমে। সেখানে বসে কথা যখন চলছিলো ঠিক এর মিনিট তিনেক পর সাদা পাঞ্জাবী পাজামা পরিহত দুজন ব্যক্তি ঢুকলেন ঘরে।এদের একজনের হাতে ফুল আরেক জনের হাতে ক্রেস্ট। নিজেরাই পরিচয় দিলেন। জানলাম একজনের নাম মো. মমশের আলী, আরেকজন একই স্কুলের ফয়সল স্যার। দুজনেই এইডেড হাইস্কুলের শিক্ষক। শমশের আলী আছেন প্রধান শিক্ষক আর ফয়সল আহমদ। আছেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে।

তারা জানালেন,বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিলো। সেখানে মানস স্যার আমন্ত্রিত ছিলেন। আরো কয়েকজন অবসর প্রাপ্ত শিক্ষকও এসেছিলেন। কিন্তু  মানস স্যার না যাওয়ায় তারা স্যারের জন্য ফুল ও ক্রেস্ট বাসায় নিয়ে এসেছেন। তারা যখন ফুল আর ক্রেস্ট স্যারের হাতে তুলে দিচ্ছিলেন তখন জানতে চান আজ শিক্ষক দিবস নাকি। স্কুলে গেলেতো ভালো হতো। মানস স্যারের চোখ ছলছল করছিলো। এক অন্যরকম আবেগ যেন ছড়ায় তাদের মাঝে। দুই শিক্ষককে জড়িয়ে ধরে আদর করেন। কিছুক্ষণ স্যারের সঙ্গে কথা ও শুভেচ্ছা বিনিময় করে তাঁর আশির্বাদ নিয়ে চলে যান তারা।

এরপর কথা হয় এই শিক্ষাগুরুর সঙ্গে। তবে ঠিক আগের মতো প্রাণবন্ত তিনি। কথা মাঝে মাঝে আটকে যায়। তাই খুব জোরে জোরে কথা বলেন। কানেও কম শুনেন। জানালেন বয়স এখন চুরাশি বছর। বললেন এইডেড স্কুলের গেইট দেখরেই তাঁর মন ভালো হয়ে যেতো। এসময় জোরেই ‘দ্য এইডেড হাইস্কুল’। বললেন, তিনি সময় মতো স্কুলে যেতেন। এটি তাঁর প্রাণের স্কুল ছিলো। সারাজীবন চেষ্টা করেছেন ভালো করার। কেনোাদিন স্কুলে ফাঁকি দেননি।

তিনি দাবী করেন বাংলাদেশে এরকম স্কুল আর নেই। বারবার বললেন এটা ছিলো সুনামের স্কুল। এরকম স্কুল খুব আছে। শিক্ষক দিবসে বর্তমান শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর কিছু বলার আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তারা সময়তো স্কুলে যাবেন, রুটিন অনুযায়ী পড়াবেন আর নিয়মিত যাবেন। মানসম্ম শিক্ষা দেবেন। শিক্ষার্থীদের জন্য কিছু বলার আছে কিনা জানতে চাইলে মানস স্যার বলেন, তারা রেগুলার ক্লাস করবে, সময় মতো স্কুলে যাবে। পাশে বসে সহধর্মিনী সন্ধ্যাা চক্রবর্তী যখন কথাগুলো শুনছিলেন তখন তিনি অপলক দৃষ্টিতে তাঁর প্রিয় মানুষটির মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলেন। বললেন, বয়স মানুষকে কোথায় নিযে যায়, নিজেরও বয়স হয়েছে ,তাই বুঝি। কী মানুষ । আজ কী অবস্থা! তিনি জানান, তাদের পাঁচ সন্তানকে নিয়ে জীবনে তারা খুবই সুখি । সন্তানদের মধ্যে বড় মেয়ে মৌসুমী চক্রবর্তী প্যারিসে থাকেন। এর ছোট ছেলে বিক্রমজিৎ চক্রবর্তী সিঙ্গাপুরে থাকেন,এর ছোট ছেলে বিপ্লব চক্রবর্তী সিলেট বারে আইন পেশায় নিয়োজিত। সবার ছোট ছেলে বিশ্বজিৎ চক্রবর্তী লেখাপড়া করছে।

স্বামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ প্রতিবেদককে তিনি বললেন, এক কথায় খুব ভালো মানুষ। ঘরে বাইরে সমান ছিলেন। সারাজীবন অন্যের বাচ্চাদের দেখেছেন। এজন্য নিজের বাচ্চাগুলো ভালো হয়েছে। মানুষ হয়েছে, এটা পূণ্যের ফল। আমি মনে প্রাণে বিশ্বাস করি।

এম সি