সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক মহানগর কমিটি গঠন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক মহানগর কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ০৭:২৬:৫৫ পূর্বাহ্ন

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক মহানগর কমিটি গঠন

ছবি: নিজস্ব


সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক সিলেট মহানগর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) রাতে নগরীর চারাদিঘীরপাড়স্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি খন্দকার মামুন আলী আখতার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা এই কাউন্সিল গঠন করেছি। আমাদের লক্ষ্য হলো একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে নগরবাসীর চাহিদা ও সমস্যাগুলো তুলে ধরা হবে এবং বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজা হবে। তিনি আরও বলেন,  পর্যায়ক্রমে সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। এতে করে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে। আমরা চাই সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি গণমুখী ও স্বচ্ছ সংগঠন গড়ে তুলতে। একটি সুপরিকল্পিত ও কার্যকর সংগঠন হিসেবে সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সুজিত কুমার বৈদ্য, কেন্দ্রীয় সদস্য স্নেহাংশু ভট্টাচার্য্য, সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফখরুজ্জামান, আবুল কালাম, আব্দুর রহমান, সুদীপ দাস, মো. মাসুক আহমদ, ঈসা তালুকদার, আব্দুল মালিক, আব্দুল হান্নান, জালাল উদ্দিন, ইমরান চৌধুরী, মিজান ইবনে বদরুল।

সিলেট মহানগর নবগঠি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ ফকরুজ্জামান আব্দুল মালিক, সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাসুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ঈসা তালুকদার, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল খান, অর্থ সম্পাদক মোঃ উস্তার আলী, ধর্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, ক্রীড়া সম্পাদক মিজান ইবনে বদরুল, মহিলা সম্পাদক লিপি বেগম, সদস্য স্বপন কুমার দাস, আবু সুফিয়ান, নাছির আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী