কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হা তি য়া: ড. মোঃ মোশাররফ হোসেন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হা তি য়া: ড. মোঃ মোশাররফ হোসেন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ০৭:৩৬:৫৪ পূর্বাহ্ন

কৃষি জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হা তি য়া: ড. মোঃ মোশাররফ হোসেন

ছবি: নিজস্ব


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার। কৃষি প্রধান দেশ হিসেবে এ দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি কৃষকদের শস্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিতে হবে। দেশের খাদ্য ঘাটতি দূর করতে পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। দেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে জাতীয় কৃষি নীতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, কৃষি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ সকলে তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

তিনি দেশের সার্বিক উন্নয়নে কৃষি উন্নয়নের উপর অধিক গুরুত্ব আরোপ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট সদর আয়োজিত কৃষক / কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, কৃষি সম্প্রসারন অফিসার ফারজানা ইয়াসমিন। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ২টি সেশনে ৬০ জন কৃষক অংশ গ্রহণ করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী