সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ১০:১০:৩৪ পূর্বাহ্ন

সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি : সংগৃহীত


উচ্চশিক্ষার সহায়ক প্রতিষ্ঠান বাংলায় আইএলটিএস ও ইমিগ্রেশন সেন্টার এখন সিলেটে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। একই ছাদের নিচে বিদেশে উচ্চশিক্ষার সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে রবিবার (৪ মে) সিলেট নগরের হাউজিং স্টেটের আর্কেডিয়া মার্কেটে প্রতিষ্ঠানটির গ্রান্ড অপেনিং অনুষ্ঠিত হয়। ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সিইও রাশেদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইআইসি’র ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন। সেলটার সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি এডভোকেট মো: খালেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শওকত আমরান, সাধারণ সম্পাদক মো: মঈন উদ্দিন, ফ্যাকড্ ক্যাব সিলেট জোনের সভাপতি মো: ফেরদৌস আলম, ফেকাস সিলেটের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সহ সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি মুহিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আইএলটিএস-এ ভর্তি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে তথ্য সংগ্রহ করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী