সিলেটে দেশবার্তা ও নতুন সময়ের অফিস উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে দেশবার্তা ও নতুন সময়ের অফিস উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ১১:১২:৫৩ পূর্বাহ্ন

সিলেটে দেশবার্তা ও নতুন সময়ের অফিস উদ্বোধন

ছবি : সংগৃহীত


সিলেটে  জাতীয় দৈনিক দেশবার্তা, নতুনসময় ও বিএটিভির অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৪ মে)  রাতে নগরীর মিরবক্সটুলা আজাদী ১১১ এর তৃতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহমদ বলেন, সাংবাদিকতায় সিলেট আরো দূর যেতে পারতো কিন্তু হয়নি। অনেক বঞ্চনার খবর চাপা পড়ে যায়। সকলের সহযোগিতায় পত্রিকা দুটির মাধ্যমে সিলেটের মাটি ও মানুষের সুখ দুঃখ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীকে পত্রিকা দুটির সিলেট বিভাগীয় সম্পাদকের ঘোষণা দেন। 

এ সময় সিলেটের প্রবীণ সাংবাদিক মুক তাবিস উন নূর বলেন, বস্তুনিষ্টতা বজায় রাখলে পত্রিকা এগিয়ে যাবেই। তিনি বলেন, কার কি রাজনৈতিক মতাদর্শ এ বিষয়টি যেন পত্রিকায় প্রতিফলন না হয়। সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বদরোদ্দোজা বদর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও একুশে পদক প্রাপ্ত গবেষক সুমন কুমার দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মইন উদ্দিন, আমাদের দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মানবজমিন ও একুশে টিবির সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, রুপালী বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সালমান ফরিদ, দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক আলমগীর হোসেন, মনির হাসান, কালবেলার সিলেট ব্যুরো চিফ মিঠু দাস জয়, এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধি নবীন সোহেল প্রমুখ।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী