সিলেটে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন বিশেষ সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সিলেটে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন বিশেষ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১২:২৮:০২ অপরাহ্ন

সিলেটে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের এক জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে আটটায় নগরের চন্ডিপুলস্থ একটি কনভেনশন হলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় সভায় সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং ধিক্কার প্রকাশ করেন। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানিখাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

বক্তারা আরও বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।

সভায় পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আইনের নামে হয়রানি, অগণতান্ত্রিক নির্দেশ এবং অসদাচরণের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন একজোট। এই খাতকে পরিকল্পিতভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা রুখে দিতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তোলা হবে।

সভায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সুলতান মোহাম্মদ ইদ্রিস, সিরাজ হুসেন, আহমদ আলমগীর

খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন, আখতার ফারুক লিটন, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মোঃ লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী খোকন ও আহমেদ রফিক মজুমদার প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী