শান্তিগঞ্জে অ গ্নি কা ণ্ডে নিঃ*স্ব ৫ পরিবার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শান্তিগঞ্জে অ গ্নি কা ণ্ডে নিঃ*স্ব ৫ পরিবার

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০২:৩৬:২৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অ গ্নি কা ণ্ডে নিঃ*স্ব ৫ পরিবার

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ পরিবার পুরোপুরি ভস্মীভূত এবং একটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছেন। মাথা গোঁজার ঠাঁইসহ সব হারিয়ে মানবেতর দিন পাড় করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবার। 

সোমবার (৫ মে ) রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক বাল্ব বিষ্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের আড়াই ঘন্টার প্রচেষ্টায় ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রনে আসে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, পাইকাপন ফুলবাড়ির দুলাল মিয়া, নাহেন মিয়া, কাহেন মিয়া, তুকাজ মিয়া ও সাইমুদ্দিন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

দুলাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ নাহেন মিয়া। তিনি বলেন, 'আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত দুলালের ঘর থেকে আমাদের ঘরে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। নিমিষেই আমাদের সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে। কোনোকিছুই অবশিষ্ট নেই। 

ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, আগুনে আমাদের সবকিছু পুড়িয়ে দিয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বৈশাখ মাসে কষ্টে তোলা ধানও পুড়ে ক্ষতি হয়েছে। আসবাবপত্র, পরিধানের কাপড়, নগদ অর্থ, বাড়ির দলিলপত্র, এনআইডি, জন্মনিবন্ধনসহ গুরুত্বপুর্ণ নথি পুরোপুরি ভষ্মিভূত হয়েছে। সব হারিয়ে এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমাদের সরকারী-বেসরকারী সহযোগীতা প্রয়োজন।  

শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান,  'ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগীতা পাঠাতে আমরা উদ্যোগ নিচ্ছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী