ওসমানীনগরে দু র্বৃ ত্ত রা পু*ড়ে দিল ধান কা*টার হারভেস্টার মেশিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ওসমানীনগরে দু র্বৃ ত্ত রা পু*ড়ে দিল ধান কা*টার হারভেস্টার মেশিন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৪:৪৪:৪৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে দু র্বৃ ত্ত রা পু*ড়ে দিল ধান কা*টার হারভেস্টার মেশিন

ছবি: নিজস্ব


গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সিলেটের ওসমানীনগর  উপজেলার উছমান পুর ইউনিয়নের (ময়না বাজার) আব্দুল্লাহ পুর  গ্রামে  সোমবার (০৫ মে) গভীর রাতে এঘটনা ঘটে।

এতে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হারভেস্টারের মালিক আফজাল হোসেন  দাবি করেন।

জিডি সুত্রে জানাযায়  উছমান পুর ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামে মৃত আব্দুর রউফ এর ছেলে মো. আফজাল হুসেন(৪০)  এ,সি, আই মটরস লিমিটেডের ইয়ানমার মডেল নং YH700 ২০২৪ সালের মে মাসে ওসমানী নগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ সি আই মটরস কোম্পানির  লিমিটেড থেকে ৪২লক্ষাধিক টাকা মূল্যর  মাসিক কিস্তিতে কৃষি ভূর্তুকি দিয়ে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। সোমবার রাতে  দুর্বৃত্তরা গাড়িটি আব্দুল্লাহ পুর গ্রামের পাশে রউয়ার হাওর নামক স্থানে পুড়িয়ে ফেলে।

স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। সোমবার  গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন।

হারভেস্টারের মালিক আফজাল হোসেন শিমুল জানান, আমরা ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকতা উম্মে তামিমা বলেন, এ বিষয়ে  কৃষকের কাছথেকে বিস্তারিত জানতে পেরিছি,সরেজমিনে গিয়ে দেখে আসব।

এব্যাপারে এসি আই মটরস লিমিটেডের সিলেট  আঞ্চলিক কার্যালয়ের সিলেট  সাউথ টেরিটোরির সিনিয়র রিকভারি অফিসার আবু হাসান বলেন বিষয়টি  শুনেছি গাড়িটি কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে,ক্ষতি পূরণ বাবত  কোন কিছু আমি বলতে পারব না উর্ধতন কতৃপক্ষ বলবে আমি তাদেরকে জানাব।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া সত্যতা নিশ্চিত করে  বলেন, আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী