সিলেটে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ০৬:১৯:০৬ পূর্বাহ্ন

সিলেটে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

ছবি: নিজস্ব


সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডা. জোবায়দা রহমান বাংলাদেশের স্বাস্থ্যখ্যাতের উন্নয়নে অপরিসিম ভূমিকা রেখে ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্যখ্যাতকে ধ্বংস করে দিয়েছে। আমার বিশ্বাস করি অতিথের মত আগামীতেও ডা. জোবায়দা রহমান দেশের স্বাস্থ্য ও শিক্ষাখ্যাতের উন্নয়ন ভূমিকা রাখবেন।

তিনি সোমবার (৫ মে) বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে আগমন এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের রত্নগর্ভা কৃতি সন্তান ডা. জোবায়দা রহমানের দেশে আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।


 র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে কোর্ট পয়েন্ট (শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বর) এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহানগর বিএনপির উপদেষ্টা বদরুদ্দোজা বদর, মদন মোহন কলেজের সহকারী অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন, নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, মহানগর কৃষক দলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার ও হাজী মিলাদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী