সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ কাজ করতে হবে : কয়েস লোদী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ কাজ করতে হবে : কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:০৮:২৬ পূর্বাহ্ন

সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ কাজ করতে হবে : কয়েস লোদী

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই বিএনপিকে পরাজিত করতে পারবে। সোমবার (৫মে) মহানগর বিএনপির আওতাধিন ৩৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পাড়া কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলে প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের চক্রান্ত এখনো থেমে নেই। ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সবাইকে আরোও সতর্ক থাকতে হবে।

৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এবং মহানগর যুবদলের সহ-সভাপতি মো. মইনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক তারেক আহমেদ, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, জমির উদ্দিন, মুজিবুল ইসলাম, নজরুল ইসলাম, খবির আহমেদ নুনু, ইউনুছ মিয়া, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক শামীম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সুমন, শ্রমিক দল নেতা ফয়ছল আহমেদ, নবগঠিত কমিটির সদস্য বাবুল আহমেদ বাবু, জালাল উদ্দিন, জুবের আহমেদ, আবু মো.খালেদ, দুদু মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী