তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাক্ষাৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৩:০২:২৭ পূর্বাহ্ন

তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাক্ষাৎ


বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য 'নিখোঁজ' এম ইলিয়াস আলীর স্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সোমবার (৬ মে) সকালে সিলেট নগরীর উপশহরস্থ তাহসিনা রুশদীর লুনার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশ্বনাথের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন। 

সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র রাষ্ট্রের অন্যতম স্তম্ভ ও দর্পণ উল্লেখ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাহসিনা রুশদীর লুনা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী