জৈন্তাপুরে সে*নাবাহিনীর অভি*যানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুরে সে*নাবাহিনীর অভি*যানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৫:০৫:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সে*নাবাহিনীর অভি*যানে বিপুল পরিমাণ ভা র তী য় পন্য আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রি উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। 

সেনাসূত্রে জানানো হয়, সোমবার (৫ই মে) রাত ১১টায় এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগোল এলাকায় অভিযান চালায়। 

এ সময় পশ্চিম ঠাকুরের মাটি এলাকার জৈনিক পঁচা মিয়া ও মরা মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি  বড় সাইজের বস্তা উদ্ধার করা হয়। 

পরে উদ্ধার হওয়া বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় কার্টন হতে উদ্ধার হওয়া পন্যের মধ্যে  লেহেঙ্গা, থ্রি পিস,  ছোটদের জামা,ওড়না, জামা lpc, পেন্টি,  এনজেল, স্কিন শাহীন , পিসভিট ক্রিম,  নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮,৪৬,৩৮৮ টাকা সমপরিমাণ। 

সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী