প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে সিলেটে বাসদের মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে সিলেটে বাসদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১০:০৫:১২ পূর্বাহ্ন

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে সিলেটে বাসদের মানববন্ধন

ছবি : সংগৃহীত


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৬ মে) বিকাল সাড়ে পাঁচটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় ।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল আহমেদ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, বা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের শহিদ নূর প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,গত ৫৪বছর শাসন কার্য পরিচালনায় যা চলছে, পুলিশ-প্রশাসন,আইন-বিচর,প্রথা- প্রতিষ্টান, শিক্ষা -স্বাস্হ্য ব্যবস্থা, অর্থনীতি -সংস্কৃতি ইত্যাদি যেভাবে চালানো হয়েছে,তার সংস্কার প্রয়োজন। অর্থাৎ সংস্কারের লক্ষ্য ও পথ যেন জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র নির্মাণে সহায়ক হয় সেটাই হলো জনগণের মূল চাওয়া। কিন্তু সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে সংস্কার করতে চাইছে, অন্যদিকে সংস্কারের নামে কালক্ষেপণ করছে।

বক্তারা, মহান মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে বিগত ৫৪বছর রাষ্ট্র পরিচালনার কারণে আজকের সংকট। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কোন বয়ান এদেশের মানুষ গ্রহন করবে না‌। বক্তারা, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে মব সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী