জাফলং মায়বী ঝর্ণায় কাশফুলের শুভ্রতায় মোহাবিষ্ট পর্যটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

জাফলং মায়বী ঝর্ণায় কাশফুলের শুভ্রতায় মোহাবিষ্ট পর্যটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/১০/২০২৩ ০৮:৫৫:০২ পূর্বাহ্ন

জাফলং মায়বী ঝর্ণায় কাশফুলের শুভ্রতায় মোহাবিষ্ট পর্যটক

ছবি: নিজস্ব


বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা মেঘের সাথে শরতের আগমন। আর শরৎ মানেই সাদা কাশফুল। কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায়। 

তেমনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার  জাফলং পর্যটন কেন্দ্রের সংগ্রাম পুঞ্জিতে অবস্থিত মায়াবী ঝর্ণার বিশেষ সৌন্দর্য বর্ধন করছে সাদা কাশফুল। 

প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে পর্যটকদের করছে আকৃষ্ট। মায়াবী ঝর্ণার অবিরামধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল জল ,উঁচু পাহাড়ের গহিন অরণ্যে ধু ধূ বালুচরে জেগে উঠা সাদা কাশফুল পর্যটকদের দারুণভাবে মোহাবিষ্ট করে। প্রিয় মানুষকে ফ্রেমবন্দি করা হয় কাশফুলের স্নিগ্ধতার সঙ্গে। প্রকৃতিপ্রেমীদের কাছে শরতের তাৎপর্য হলো কাশফুল। তরুণ তরুনীরাসহ অনেকেই দুর দুরান্ত থেকে মনের একটু প্রশান্তির জন্য ছুঁটে স্বপ্নের কাশফুলের বাগানের খোঁজে। অনেকেই আবার কাশবনে মজা করতে করতে সময় পার করেন। প্রিয় মানুষের সাথে প্রিয় সময়টা স্মৃতিময় ও স্মরণীয় করে রাখতে ক্যামেরায় হন ফ্রেম বন্দী।কাশফুলের সমারোহে বিকেলের বাতাস যেন শীতের আগমনের বার্তা দিয়ে যায়। 

জানা যায় বিগত কয়েক বছর ধরে মায়াবী ঝর্ণায় জেগে উঠা কাশবন পর্যটকদের পদচারণায় মুখরিত হচ্ছে।

জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ইউনিটের ওসি রতন শেখ ও টুরিস্ট পুলিশ সদস্যরা রয়েছেন আগত পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমন দিকনির্দেশনায়।

এম সি