সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা আব্দুল মুছাউয়ীর আনসারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের, মুমিনুল হক চৌধুরী রাহি, রুনু আহমেদ, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান শপু, দুলাল আহমদ ও সেলিম মিয়া।

শুক্রবার (৯ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী ছিলেন একজন সজ্জন সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তিনি সবসময় আর্তমানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা আমাদের একজন প্রবীণ মুরব্বীকে হারালাম। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ পাক মরহুমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন। আমীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক