জলমগ্ন ওসমানী হাসপাতালে বিদ্যুৎও নেই, ব্যাপক দুর্ভোগ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

জলমগ্ন ওসমানী হাসপাতালে বিদ্যুৎও নেই, ব্যাপক দুর্ভোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৩ ০১:২৮:৪৪ পূর্বাহ্ন

জলমগ্ন ওসমানী হাসপাতালে বিদ্যুৎও নেই, ব্যাপক দুর্ভোগ

টানা বৃষ্টিতে পানি জমেছে ওসমানী হাসপাতালে


টানা বৃষ্টিতে সিলেট নগরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি ঢুকে পড়েছে সিলেট বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। জলাবদ্ধতার পাশাপাশি বিদ্যুতহীন অবস্থায়ও রয়েছে এ হাসপাতাল। ফলে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন রোগীরা।

জানা যায়, শুক্রবার রাত থেকে পানি প্রবেশ করতে শুরু করে ওসমানী হাসপাতালে। হাসপাতালের নীচতলায় হাঁটু পানি জমে যায়। এতে নীচতলার সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। দ্রুত নীচতলার রোগীদের উপরে নেয়া হয়। 

এদিকে, রাত থেকেই বিদ্যুতহীন অবস্থায় আছে হাসপাতাল। দুপুরে এ রিপোর্ট লেখার সময় হাসপাতালের ভেতর থেকে পানি নেমেছে। তবে হাসপাতাল চত্ব্ররের ভেতরে এখনো পানি জমে আছে। জরুরী বিভাগের সামনে হাঁটু সমান পানি জমেছে। এই পানি ডিঙিয়েই রোগী ও তাদের স্বজনদের হাসপাতালে আসতে হচ্ছে। ডাক্তাররাও দুর্ভোগ পোহাচ্ছেন। দুপুর পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।

আরিফুল ইসলাম নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের ভেতরে পানি, বিদ্যুৎ নেই, ডাক্তারও নেই। ও অবস্থায় রোগী এখানে রেখে আরো অসুস্থ হয়ে পড়ছে। পানির কারনে অন্য জায়গায় নিয়ে যেতেও পারছি না।

এই হাসপাতালের চিকিৎসক অরূপ রাউৎ জানান, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং সকল ছাত্রাবাসের নিচতলা অবধি পানি উঠে গেছে। হাসপাতালের সামনের সড়কও জলের নিচে। হাটু পানি ভেঙ্গেই ডাক্তাররা ডিউটিতে এসেছেন।

ডি ডি