সিলেটে নগরজুড়ে জলাবদ্ধতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সিলেটে নগরজুড়ে জলাবদ্ধতা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০১:০৬:৫৫ পূর্বাহ্ন

সিলেটে নগরজুড়ে জলাবদ্ধতা

ছবি : নিজস্ব


টানা বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। হাসপাতাল বিদ্যুত অফিসসহ গুরুত্বপূর্ণ  স্থাপনা পানি ডুকেছে। নদীর পানি নগরে না ঢুকলেও তীব্র জলাবদ্ধতা ছিলো বিভিন্ন এলাকায়। ফলে অসহনীয় দুর্ভোগে দিন কাটিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও নিচতলা পানির নিচে তলিয়ে যায়। ফলে রোগী, তাদের স্বজন ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।

শনিবার সকালে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যাওয়া এক রোগীর আত্মীয়ের সাথে কথা বলে জানা যায়, সকালেই পানি হাসপাতাল ভবনে প্রবেশ করে। সময় বাড়ার সাথে সাথে ক্রমশ পানিও বাড়তে শুরু করে। এতে করে হাসপাতালের সেবাদান কার্যক্রম বিঘিœত হচ্ছে  বলে জানান ওই ব্যক্তি। ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং সকল ছাত্রাবাসের নিচতলা অবধি পানি উঠে গেছে। হাসপাতালের সামনের সড়কও জলের নিচে। হাঁটু পানি ভেঙেই চিকিৎসকরা হাসপাতালে এসেছেন।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সিলেটের রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ সেবাদানকারী আরও অনেক প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাহিরের সড়কে পানি জমে ব্যাহত হ”েছ সেবা। এদিকে একই অবস্থায় সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ডের বাগবাড়ি কার্যালয়ে। চারপাশে পানি উঠায় সেখানেও সেবা ব্যাহত হয়েছে।

এছাড়া নগরের কুয়ারপার, লালাদীঘিরপার, বিলপার উপশহর, মির্জাজাঙ্গাল, তালতলা, কাজলশাহ, শেখঘাট, বনকলাপাড়া, কালীঘাট, পীরমহল্লা, সেনপাড়া, আদিত্যপাড়া, কেওয়াপাড়া, পায়রা, দরগাগেট, চৌহাট্টা, মেজরটিলা প্যারাগন আবাসিক এলাকার রাস্তাঘাট ও বাসায় পানি ঢুকেছে। এসব গোড়ালি থেকে হাঁটুসমান পানি জমেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রধানত তিনটি কারণে নগরে অল্প সময়ের বৃষ্টিতেই এখন জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এগুলো হচ্ছে নগরের ছড়াগুলোয় (প্রাকৃতিক খাল) অপরিকল্পিত উন্নয়নকাজ, অনেক ড্রেনের উন্নয়নকাজ ধীরগতিতে চলায় পানি চলাচলের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে পড়া এবং ছড়া-নর্দমার তলদেশে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্যে ভরাট হয়ে থাকা। এর বাইরে শহরের বুক চিরে প্রবাহিত সুরমা নদীর নাব্যতা হারানোও জলাবদ্ধতার অন্যতম কারণ বলে তারা মনে করেন।

এসব ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কমলে পানি নেমে যাবে। ড্রেন-নালা পরিষ্কার রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। এছাড়া সুরমা নদী খনন করানো জরুরি।

এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তরের উ”চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল সকাল পৌনে আটটার দিকে বলেন, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর আজ শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০২ মিলিমিটার। এটা অতিভারী বৃষ্টি বলেও জানান তিনি।

এম সি