ওরিয়েন্টশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়
জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজের ২০২৩ সালের একাদশ শ্রেণীর বিএমটি শাখার ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রুহিনি রঞ্জন দের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রভাষক মন্জুর আহমেদ।কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনি আক্তারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে চলতি বছর ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এরপর আলোচনা সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ নবাগতদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। বক্তারা সর্বপ্রথম জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা বৃহত্তর জৈন্তার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব মরহুম রশিদ হেলালীকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ ও তার রূহের মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রুহিনি রন্জন দে বলেন, দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশী সময় জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ সুনামের সহিত সন্তোষজনক ফলাফল আনতে সক্ষম হচ্ছে। এই ধারাবাহিকতা অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের হাত ধরে আরো এগিয়ে যাবে। বর্তমানে অত্র প্রতিষ্ঠান হতে কারিগরি সার্টিফিকেট অর্জন করে অগনিত ছাত্রছাত্রী দেশে ও প্রবাসে প্রতিষ্ঠা অর্জন করেছে। তিনি ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। সেই সাথে নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়মানুবর্তিতা ও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য অভিভাবকদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো শাহলম, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, অভিভাবক সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, প্রভাষক উম্মে নাসরিন খানম, প্রভাষক মাকসুদা লিলি, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক অলোকেষ দে,প্রভাষক আরাফাত খন্দকার, ট্রেড ইন্সট্রাকটর হারুনুর রশিদ, বিল্লাল হোসেন,গিতা রানি দে,রফিকুল ইসলাম, ইন্জিনিয়ার মনির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদূর রহমান,মাহবুব আলম, আবু শাহেদ ও শামসুন্নাহার।
ডিডি




