শাবিপ্রবির অধীনস্থ কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শাবিপ্রবির অধীনস্থ কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৫:৩৩:১৫ পূর্বাহ্ন

শাবিপ্রবির অধীনস্থ কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

রোববার শাবিপ্রবির অধিনস্ত কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়


শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান শাহজালাল  ইউনিভার্সিটি  স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের  নবীনবরণ এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরিদা  ইয়াসমিনের বিদায় সংবর্ধনা-২০২৩  অনুষ্ঠিত  হয়েছে। 

রবিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০ টায় এ অনুষ্ঠান হয়।

এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ করা হয়। স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড.  মুশতাক আহমেদের সভাপতিত্বে ও দিগ্বিজয় চক্রবর্তী পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন  আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সদস্য সহযোগী অধ্যাপক   রাজিক মিয়া, স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কাজী আতাউর রহমান, পৌরনীতির শিক্ষক  মাসুম আহমেদ।প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় সদা সচেতন।  মাদকমুক্ত সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের ভবিষ্যত বাংলাদেশের  কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। ইতোমধ্যে ইউনিভার্সিটি  স্কুলটিকে কলেজে রুপান্তরিত  করা হয়েছে এবং একটি একতলা বিশিষ্ট  ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে এটিকে ৬ তলা ভবনে রপান্তরিত করা হবে।

এরপর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

ডিডি