ছবি: নিজস্ব
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ই অক্টোবর) বেলা ১১ ঘটিকায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ ।
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তরা বলেন, নতুনদের আগমনে কলেজ ক্যাম্পাস মুখরিত। শিক্ষার্থীরা অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে এ প্রতিষ্টান থেকে উচ্চশিক্ষার পথ সুগম করবেন। একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা নিয়ে দেশ ও জাতিকে আলোকিত করবেন। সুখি-সমৃদ্ধ বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তারা দেশ ও জাতির স্বপ্ন পূরণের কারিগর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আইয়ুব আলী, আবুল খায়ের, শাহানা বেগম, তপন কুমার নাথ, মাসুক আহমদ, খসরু নোমান, নন্দন দত্ত, গুরু দাস রায়, দুলাল হোসেন, শফিকুল ইসলাম, প্রভাষক হোসেন আহমদ আম্বিয়া, আফরিন সুলতানা সোমা, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণীর মাসুদ রানা, রিমন আহমদ ও দ্বাদশ শ্রেণীর সুমন আহমদ, মিনা আক্তার, রাহেল আহমদ, মাসুদ হাসান চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুরুতেই নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, কলেজের নিয়ম শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়।
F/A




