ভোলাগঞ্জ রোপওয়ে বা ঙ্কা রের পাথর লু*টের দা য়ে ৫ শ্রমিককে দ ণ্ড
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ভোলাগঞ্জ রোপওয়ে বা ঙ্কা রের পাথর লু*টের দা য়ে ৫ শ্রমিককে দ ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৭:৩৪:৫৪ পূর্বাহ্ন

ভোলাগঞ্জ রোপওয়ে বা ঙ্কা রের পাথর লু*টের দা য়ে ৫ শ্রমিককে দ ণ্ড

ছবি: নিজস্ব


ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে বুধবার দুপুরে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এতে পাথর লুটে জড়িত পাঁচ শ্রমিককে আটক করে ৬ মাস করে দণ্ড দেওয়া হয়েছে। 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও আরএনবি সদস্য অংশ নেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। 

দণ্ডপ্রাপ্ত পাঁচ শ্রমিক হলেন– কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফাটাবগা গ্রামের আব্দুর রশিদের পুত্র জসিম উদ্দিন, একই উপজেলার উজান আজিবপুর গ্রামের হরমুজ আলীর পুত্র তোফাজ্জল ও পর্যাকান্দা গ্রামের ফজলু মিয়ার পুত্র আবেদ আলী, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের আব্দুন নুরের পুত্র ছালিক মিয়া ও বটেরতল গ্রামের ইছুব আলীর পুত্র ইরন মিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় টাস্কফোর্সের অভিযান হয়। অভিযানকালে পাথর লুটের দায়ে পাঁচ শ্রমিককে আটক করে ৬ মাস করে জেল দেওয়া হয়। এছাড়া ৩১ টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়। বাঙ্কারের পাথর পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়।

এর আগে গত মঙ্গলবার সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটের দায়ে ১৪ শ্রমিককে দুই বছর করে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেরদিন সোমবার পাঁচ শ্রমিককে দেড় বছর করে জেল দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১