জৈন্তাপুরে ২৩ টি মন্ডপে হবে দুর্গা পূজা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

জৈন্তাপুরে ২৩ টি মন্ডপে হবে দুর্গা পূজা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৪:০৫:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ২৩ টি মন্ডপে হবে দুর্গা পূজা

দুর্গা পূজাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন সোমবার প্রস্তুতিমুলক সভা করে


চলতি বছর সিলেটের জৈন্তাপুরে ২৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভায় তা জানানো হয়।

সোমবার (৯ অক্টোবর)  উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভা। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

সভায় জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাউৎসব আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২৪ অক্টোবর বিজয়াদশমীর মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।

এবছর উপজেলার ২৩টি পূজা মন্ডপে শারদীয় উৎসবকে সামনে রেখে নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্হা। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা সেবায় নিয়োজিত থাকবে।এছাড়া উপজেলার দুইটি মন্ডপ কেন্দ্রী ও আফিফানগর সীমান্তবর্তী হওয়া সেখানে অতিরিক্ত নিরাপত্তায় বিজিবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিটি মন্ডপে পুরুষ ও মহিলা সেচ্ছাসেবক টিম কাজ করবে সার্বক্ষণিক। বিশেষকরে পূজায় আগত নারী শিশুদের দিকে বাড়তি নিরাপত্তা প্রদানের কথা বলা হয়েছে।এছাড়াও মহাসড়কের পাশে অবস্হিত তিনটি পূজা মন্ডপে শিশুদের দিকে বাড়তি নজরদারি ও সর্তকতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও পূজা চলাকালীন সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আবাসিক প্রকৌশলী জৈন্তাপুর ও জিএম পল্লি বিদ্যুৎ সমিতিকে বলা হয়েছে। কোন প্রাকৃতিক সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প হিসেবে জেনারেটর কিংবা ব্যাকআপ লাইটের ব্যবস্হা রাখার নির্দেশনা দেয়া হয়।

বক্তব্যে জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস বলেন, এ বছর সার্বজনীন পূজা উৎযাপন পরিষদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নেয়া হয়েছে ব্যপক প্রস্তুতি। প্রতিটি মন্ডপের ভিতরে ও বাহিরে কয়েকশ গজ এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী টিম কাজ করবে।

প্রতিটি মন্ডপে দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখবে। সেই সাথে পূজা চলাকালীন সময়ে কোন প্রকার গুজব সৃষ্টি কিংবা অপপ্রচার রোধে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

এ সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, উপজেলা আনসার ও  ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, শ্রীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমান, লালাখাল বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবদুল বাতেন, আবাসিক প্রকৌশলী জৈন্তাপুর সজল চাকলাদার, তামাবিল হাইওয়ে ফাঁড়ীর সেকেন্ড অফিসার হাদিউল আলম, জৈন্তাপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, জৈন্তাপুর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিবারণ দাস,বিজেন চন্দ্র দেব,রিন্টু চন্দ্র পাল, সুনিল দেবনাথ, শংকর দেবনাথ, সুব্রত মোহন ধর সহ শ্রী শ্রী শারদীয় দূর্গাপুজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এবছরে যে ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো, শ্রী শ্রী কালিবাড়ী, শ্রী শ্রী দূর্গা বাড়ী,শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির,শ্রী শ্রী মহাদেব বাড়ী ঘিলাতৈল,শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী দূর্গা মন্দির শ্রীপুর, মোকামবাড়ী আলু বাগান মন্ডপ,কেন্দ্রী ও কেন্দ্রী হাওড় মন্ডপ,গাতিগ্রাম পূজা মন্ডপ, পূর্ব গাতিগ্রাম মন্ডপ,সরুখেল বিশ্ব হরি দেবালয় মন্ডব, আফিফানগর মন্ডপ,থুবাং ভৈরববাড়ী মন্ডপ,উত্তর মহাইল মন্ডপ, হেমু সার্বজনীন পূজা মন্ডপ, কাইতগ্রাম পূজা মন্ডপ, আহমেদ নগর, হাবিব নগর, উমনপুর মন্ডপ,খান চা বাগান, রামেশ্বর শিব মন্দির, পশ্চিম ঠাকুরের মাটি মন্ডপ ও রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মন্ডপ সেনাপতি টিলা।

ডিডি