পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিগঞ্জে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিগঞ্জে মা ন ব ব ন্ধ ন

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৪:০৩:০৪ পূর্বাহ্ন

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে শান্তিগঞ্জে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্ব  নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের জন্য সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৫ মে ) দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি ও অত্র সংগঠনের সদস্য শাহ আলম,  জয়কলস ইউনিয়নের আফরোজ আলী, জমির আলী, শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের আছাব আলী, আব্দুল মন্নান, ইসমাইল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়নের মনাই মিয়া, মাসুক মিয়া, আব্দুল মতিন, জলাল মিয়া, মুসলিম মিয়া, পাথারিয়া ইউনিয়নের মুজিবুর রহমান, হরগোপাল, রহমত আলী, ছমির হোসেন, শিমুলবাঁক ইউনিয়নের আব্দুল জালাল, হাফিজুর রহমান, রহমত আলী, আলা উদ্দিন, দরগাপাশা ইউনিয়নের আশিক মিয়া, সুজন মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের আরজু মিয়া, রাশিকুল মিয়া, মাহমুদ খান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ছায়েদ মিয়া, বাচ্চু মিয়া, সিজিল মিয়া প্রমুখ৷ এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। কিন্তু কিছু কুচক্রী মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক সেখানে তারা সেটা চান না। তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছেন। আমাদের দাবী পূর্ব নির্ধারিত স্থানে  আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করা হোক৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী