আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই : সৈয়দ তালহা আলম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই : সৈয়দ তালহা আলম

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৮:৩৪:২২ পূর্বাহ্ন

আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই : সৈয়দ তালহা আলম

ছবি: নিজস্ব


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী(ওয়াক্কাস গ্রুপ) ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করা সুযোগ চাই। আমি চাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে। এই দাবী নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা রাজনীতি করি কবরের সঞ্চয়ের জন্য। যাতে মরে গেলেও মানুষ মনে রাখে।  এটাই আমাদের সম্পদ। আমরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করিনা। আল্লাহ অনেক দিয়েছেন। এখন বাকিজীবন মানুষের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। আমি নগন্য মানুষ। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন সেটাই প্রত্যাশা৷ 

রবিবার(২৫ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে সৈয়দ তালহা আলমের সমর্থনে পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ছিল তখন কেউ কথা বলতে পারেন নি। কিন্তু আমরা কথা বলেছি। আমরা আন্দোলন করেছি। কিন্তু এখন অনেকে এসে নানা কথা বলবেন, আশা ভরসা দিবেন।  এতদিন তাদের কোন খবর ছিল না। আমি আপনাদের আশ্বস্ত কর‍তে চাই আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি সবাইকে সাথে নিয়েই উন্নয়ন কাজ করবো। আমি আপনাদের সাথে আত্মার সম্পর্ক করতে চাই। যে সম্পর্ক সবসময়ই বজায় থাকে। 

পাথারিয়া ইউনিয়ন জমিতের সভাপতি মাওলানা শফিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী তারা মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,  সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ ও জগন্নাথপুর  উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শাহীনুর রহমান শাহীন প্রমুখ৷ 

এসময় জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহিদুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী