সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়
কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সভায় বক্তারা জানান, কোম্পানীগঞ্জের থানাবাজারসহ বিভিন্ন বাজারে নিয়মিত চুরি হচ্ছে। রাতে থানাবাজার ও উপজেলা পরিষদ এলাকা অন্ধকারে থাকে। এ কারণে জনসাধারণ ভয়ে থাকেন। সভায় চুরি রোধে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 'স্ট্রিট লাইট' স্থাপন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিদ্ধান্ত হয়।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রকৌশলী আসিফ খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদুল ইসলাম, থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা বনবিভাগের কর্মকর্তা শাহজাহান, বিজিবির কালাসাদক ক্যাম্প কমান্ডার রুহুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন প্রমুখ।
ডিডি




