বিএনপির আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না : ভিপি শামীম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিএনপির আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না : ভিপি শামীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৬:১৬:৪১ পূর্বাহ্ন

বিএনপির আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না : ভিপি শামীম

কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ


সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে কোন মানুষ শান্তিতে ছিলো না। মা-বোনেরা নিশ্চিন্তে বাইরে বোরোতে পারতো না। ছিনতাই রাহাজানি বেড়ে গিয়েছিলো। অপরদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ অনেক শান্তিতে আছে। মা-বোনেরা রাত্রিবেলায়ও নিশ্চিন্তে বাইরে বেরোতে পারছে। বাজার-হাট ও চাকুরীতে যেতে পারছে।


তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যা আর কোন সরকার করতে পারেনি। মেট্রোরেল থেকে শুরু করে নদীর তলদেশে ট্যানেল হয়েছে, যা কেউ কল্পনাও করতে পারেনি।


সোমবার (৯ অক্টোবর) বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যদানকালে শামীম আহমদ ভিপি উপরোক্ত কথাগুলো বলেন।


বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের আহবান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এরই অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগ এই কর্মসূচি পালন করে।


জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ সভাপতি এড আব্দুল মতিন, মনোজ কাপালি মিন্টু, শামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক রেজাউল ইসলাম রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, পরিবেশে বিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, উপ দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, মনিরুল হক পিনু, সহ সম্পাদক, আব্দুল মান্নান দুলিল, এম এ কাইয়ুম, মহিউদ্দিন মহি, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ,  মো এমাদ উদ্দিন, শাহিদুর রহমান শাহেদ, কাজি সাজু, মো মুমিনুল ইসলাম, সদস্য জুবায়ের আহমদ, ইঞ্জি.আলি আশরাফ মামুন, মো সাইদুল ইসলাম, আনছার উদ্দিন, সুরঞ্জিত দেব বাপ্টু, এড রাশেদ পারভেজ লাভলু, সালেহ আহমদ, রুনেল আহমদ, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক প্রমুখ।

AB



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী