ছবি: সংগৃহীত
সিলেট মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সুবেদুর রহমান মুন্না।
বর্তমান সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সম্প্রতি যুক্তরাজ্য সফরে যাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্নাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন সুবেদুর রহমান মুন্না।
গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
এম সি




