সুনামগঞ্জে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি !
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি !

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৯:৩২:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি !

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র গরমে পড়ছে। অবশেষে জেলায় বৃষ্টি নেমেছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

আজ বুধবার (২৮ মে) সকাল থেকে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। বিকেল ৩টার পর থেকে সুনামগঞ্জের আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যে ঝড়ো বাসা শুরু হয়ে বৃষ্টি নামে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার (২৮ মে) সিলেট অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ৩টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ।

এ বছর সুনামগঞ্জে মে মাস থেকে তাপমাত্রা বাড়তে থাকে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। বিকেলে বৃষ্টিপাত শুরু হলে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে।

সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিজান আহমেদ বলেন, ‘‘গরমে অবস্থা খারাপ ছিল। বিকালে বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। দেখেন না বৃষ্টিতে ভিজে গেছি, তবুও ভালো লাগছে।’’

শহরের আরেক বাসিন্দা আমির আরাফাত বলেন, ‘‘অফিসে কাজ করা আজ অনেক কষ্ট হয়েছে। একদিকে গরম অন্য দিকে বিদ্যুতের সমস্যায়। বৃষ্টি হওয়ায় এখন শান্তি লাগছে।’’

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সজিব আহমদ চৌধুরী বলেন, ‘‘দুপুরের পরে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলের আজকের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ মিলিমিটার। সুনামগঞ্জ-সিলেটে আগামী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে।’’

তিনি আরো জানান, আজকে দুপুর ৩টা পর্যন্ত সিলেট অঞ্চলের ছিল তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। বিকেলে অবশ্য তাপমাত্রা কমে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী