বান্দরবানে বিদ্যুত দু র্ঘ ট না য় একই পরিবারের ৩ জনের মৃ ত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বান্দরবানে বিদ্যুত দু র্ঘ ট না য় একই পরিবারের ৩ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৩:৫৮:৪৬ অপরাহ্ন

বান্দরবানে বিদ্যুত দু র্ঘ ট না য় একই পরিবারের ৩ জনের মৃ ত্যু

সংগৃহিত


বান্দরবানে রাংলাই চেয়ারম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বয়োজ্যেষ্ঠ উরকান ম্রো (৭১), তার নাতি তুংলে ম্রো (১৭) এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন ম্রো (৩৫)।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পাড়ার পাহাড়ীদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায় এবং অনেকেই আহত হয়। বৃষ্টি হলেই ট্রান্সফরমারটি প্রায় সময় আগুন জ্বলে বিকট শব্দ হতো। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান স্থানীয়রা।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক