গ্যাস সিলিন্ডারের দাম কমানো ও সাংবাদিকদের ওপর হা/মলাকারীদের শাস্তির দাবি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ

গ্যাস সিলিন্ডারের দাম কমানো ও সাংবাদিকদের ওপর হা/মলাকারীদের শাস্তির দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৮:২৯:৫৬ অপরাহ্ন

গ্যাস সিলিন্ডারের দাম কমানো ও সাংবাদিকদের ওপর হা/মলাকারীদের শাস্তির দাবি

ছবি:সংগৃহীত


গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ও ছাতক-সিলেট রেলপথের কাজ দ্রুত সম্পন্ন এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। একই সঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল মো. ছুরাব আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগর ও বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান আতাই।

সভায় বক্তারা বলেন, গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অবিলম্বে গ্যাস সিলিন্ডারের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

তারা বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ছাতক-সিলেট রেলপথের সংস্কারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে হবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুরও দাবি জানান তারা।

সভায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: