‘মিথ্যা মা ম লা’ অ ভি যো গ বাবার, কাঠগড়ায় ছেলের আ ত্ম হ ন নে র চেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

‘মিথ্যা মা ম লা’ অ ভি যো গ বাবার, কাঠগড়ায় ছেলের আ ত্ম হ ন নে র চেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০৬:৪১:০৯ অপরাহ্ন

‘মিথ্যা মা ম লা’ অ ভি যো গ বাবার, কাঠগড়ায় ছেলের আ ত্ম হ ন নে র চেষ্টা

পতীকী ছবি


ঢাকার আদালতে গলায় ব্লেড চালিয়ে কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক নারী নির্যাতন মামলার আসামি। আজ বুধবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটে।

ঘটনার পর আসামি মুন্নাকে (২১) মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে আদালতের বিপরীত পাশে অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সালাউদ্দিন জানিয়েছেন, ‘আসামির শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এটা পুলিশ কেইস হওয়ায় আসামিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ’

আসামির মুন্নার বাবা আব্দুল আলী বলেন, ‘কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়ায় ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে।’

মুন্নার বিরুদ্ধে তার শ্বশুর নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ দায়ের করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক
ডে/ঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জোর দিলেন সিসিক প্রশাসক