বড়লেখায় গাঁ*জাসহ ৪ জন গ্রে*প্তার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বড়লেখায় গাঁ*জাসহ ৪ জন গ্রে*প্তার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০১:৪১:৩৩ অপরাহ্ন

বড়লেখায় গাঁ*জাসহ ৪ জন গ্রে*প্তার


মৌলভীবাজারের বড়লেখায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও মাদকসেবনের সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বড়লেখা পৌরশহরের স্টেশন বাজার এলাকায় ক্যাপ্টেন শোহরাফ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোটলেখা গ্রামের মো. মাসুদ উদ্দিনের ছেলে নাহিদ আহমেদ (১৮), একই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে ইমরান আহমেদ (২২), মো. মানিক মিয়ার ছেলে রানা আহমেদ (২৪) এবং বারইগ্রামের মৃত কাশেম আলীর ছেলে মকদুল হোসেন (৪৫)। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী