বড়লেখায় দিনদুপুরে বাবা ও মেয়ের গ লা য় দা ধ রে টাকা ও স্বর্ণালংকার ছি ন তা ই
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বড়লেখায় দিনদুপুরে বাবা ও মেয়ের গ লা য় দা ধ রে টাকা ও স্বর্ণালংকার ছি ন তা ই

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০৫:১৫:২২ অপরাহ্ন

বড়লেখায় দিনদুপুরে বাবা ও মেয়ের গ লা য় দা ধ রে টাকা ও স্বর্ণালংকার ছি ন তা ই

ছবি:নিজস্ব


মৌলভী বাজারের বড়লেখার কাটালতলী শিমুলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইকারীরা টার্গেট করে মোটর সাইকেলের গতিরোধ করে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয় করে পালিয়ে যায়। 

(৩০ জুলাই) বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন,একটি আঙটি ও মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এসময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়ামও সঙ্গে ছিল। তারা টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল থামায়। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ও একটি আঙটি এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী