বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির গুনীজন সংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির গুনীজন সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৯:৪৭:২৯ অপরাহ্ন

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির গুনীজন সংবর্ধনা

ফাইল ছবি


প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগে আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে থানায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু ও দেশের বাইরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি’। 

রোববার (৩ আগষ্ট) রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৫-২৭ সেশনের কমিটি গঠন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানা অবদানের জন্য প্রবাসীসহ ২৭ জন গুনী ব্যক্তিকে সংবর্ধনা অনুষ্টানে এসব দাবি জানানো হয়। 

সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন তাঁর বক্তব্যে এসব দাবী জানিয়ে বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই রেমিট্যান্স, যোদ্ধাদারা যথাযথ মর্যাদা পায়না। প্রবাসে যাত্রার আগে ও পরে বিভিন্ন ভাবে তাঁদের সম্মুখীন হতে হয় নানা হয়রানির। ভিসা জটিলতা থেকে শুরু করে দেশে ফিরে বিমানবন্দরে তাঁদের সঙ্গে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনকি প্রবাসী ও তার পরিবার হয়রানীর শিকার হন। প্রবাসীরা ও তার পরিবার হয়রানী থেকে বাচঁতে আইনি সহায়তার জন্য থানায় প্রবাসী সহায়তা ডেস্ক চালু ও দেশের বাইরে বসবাসকারী সকল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জান্নাচ্ছি।

বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের পৌরসভা প্রতিনিধি মো. জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা। সভায় স্বাগত বক্তব্য দেন বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির বর্নি ইউনিয়নের কার্যকারী সদস্য আব্দুর শুকুর।

প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রবাসীদের যোকোনো অভিযোগ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্ঠা চালিয়ে যায়। কোনো প্রবাসী ও তার পরিবার যেন কোনো ধরণের হয়রানীর শিকার না হন সেব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। খুব দ্রুত বড়লেখা থানায় প্রবাসীদের সবধরণের সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে একটি প্রবাসী ডেস্ক চালু করা হবে। প্রবাসী কিংবা তার পরিবারের সদস্যদের সাথে কোনো অপরাধ কর্মকান্ড সংঘটিত হলে তা দ্রুত থানা পুলিশকে অবহিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বর্তমান একাডেমিক কাউন্সিলের সেক্রেটারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন সবুজ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটির দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন প্রতিনিধি মাস্টার জাকির হোসেন, সদর ইউনিয়ন প্রতিনিধি ও টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর সভাপতি মো. শাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন প্রতিনিধি ও ব্যাংকার জুবায়ের আহমদ, সুজানগর ইউনিয়ন প্রতিনিধি নাদের আহমদ, দাসেরবাজার ইউনিয়ন প্রতিনিধি সাইফুল আলম কাওছার, নিজ বাহাদুরপুর ইউনিয়ন প্রতিনিধি মাস্টার শরিফ উদ্দিন, তালিমপুর ইউনিয়ন প্রতিনিধি জমির উদ্দিন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক মস্তফা উদ্দিন, মাইজপাড়া যুবকল্যাণ পরিষদের সভাপতি খালেদ আহমদ, যুবশক্তি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত বড়লেখা প্রবাসী হেল্প সোসাইটি উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীদের পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করার পাশাপাশি সমাজের অসচ্ছল মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী