দু র্ঘট না য় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃ*ত্যু, বেঁচে গেলো তিন শিশু সন্তান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দু র্ঘট না য় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃ*ত্যু, বেঁচে গেলো তিন শিশু সন্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১২:৩১:০১ পূর্বাহ্ন

দু র্ঘট না য় একই গাড়িতে থাকা বাবা-মায়ের মৃ*ত্যু, বেঁচে গেলো তিন শিশু সন্তান

ছবি : সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতের আল ধানাহ শহরে সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় প্রবাসী মারা গেছেন। নিজেদের তিন শিশু সন্তানকে নিয়ে আবুধাবি থেকে ধানাহতে আসছিলেন তারা। এরপর গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে ।গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুগুলোর বাবা-মা মারা গেছেন। তবে তাদের তিন সন্তানের সবাই বেঁচে গেছে। যদিও একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই শিশুদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি করার পর তাদের দেখাশুনা করছেন কিছু সমাজকর্মী। তারা জানিয়েছেন, একটি শিশুর বয়স মাত্র চার মাস। আর সবচেয়ে বড় সন্তানের বয়স সাত বছর। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

প্রবাসে থাকায় শিশুগুলো সাথে নেই কোনো নিকটাত্মীয়। এক সমাজকর্মী বলেছেন, “কী কারণে দুর্ঘটনা ঘটল এখনো জানা যায়নি। আমাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। যেন তাদের মরদেহ ভারতে পাঠানো হয়। মানবিক দিক বিবেচনা করে আবুধাবিস্থ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ে তাদের মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করছি আমরা।”

শুক্রবার তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানা গেছে এই প্রবাসীরা ভারতের কর্ণাটকের বাসিন্দা ছিলেন। নিহত বাবার নাম সৈয়দ ওয়াহিদ। আর মায়ের নাম সানা বেগম। তাদের দুজনের বয়সই খুব কম ছিল।

সৈয়দ ওয়াহিদ ২০১৮ সালে আমিরাতে যান। তবে স্ত্রীকে কবে নিয়ে গিয়েছিলেন সেটি জানা যায়নি। তিনি সেখানে সাইবার নিরাপত্তা খাতে কাজ করতেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী