তীর্থযাত্রীবাহী বাসের ধা*ক্কায় নি*হত ১০
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ AM

তীর্থযাত্রীবাহী বাসের ধা*ক্কায় নি*হত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০২:৫২:৩০ PM

তীর্থযাত্রীবাহী বাসের ধা*ক্কায় নি*হত ১০

ছবি : সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এনএইচ-১৯ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন নারীসহ ১০ জনই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগর ও আরো কয়েকটি তীর্থস্থানে ঘুরতে এসেছিলেন। দুর্ঘটনাটি ঘটে যখন তারা বিহারে ফিরে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক প্রস্রাব করার জন্য রাস্তার ধারে ট্রাক থামিয়েছিলেন। ঠিক সেই সময় তীর্থযাত্রীবাহী বাসটি পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাকটি প্রায় ১০ ফুট সামনে সরে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ