আফগানিস্তানে ভূমিক*ম্পে নি*হত ৮০০ ছাড়াল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ AM

আফগানিস্তানে ভূমিক*ম্পে নি*হত ৮০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০১:১৫:৪৮ PM

আফগানিস্তানে ভূমিক*ম্পে নি*হত ৮০০ ছাড়াল

ছবি : সংগৃহীত


আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। রবিবার গভীর রাতে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পটি পাহাড়ি ও দুর্গম কুনার প্রদেশে আঘাত হানে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ফলে আকাশপথেই অভিযান চালাতে হচ্ছে, হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে।

ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, পুরো গ্রামসমূহ মাটির সঙ্গে মিশে গেছে।

আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালিবান প্রশাসন। এরইমধ্যে যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ড বা ১০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ব্রিটিশ সরকার জানিয়েছে, এই অর্থ সরাসরি তালিবানের হাতে তুলে দেওয়া হবে না।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল মাত্র আট কিলোমিটার গভীরে হওয়ায় এর প্রভাব ছিল তুলনামূলকভাবে বেশি ধ্বংসাত্মক। কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ