পা কি স্তা নে রাজনৈতিক দলের মি ছি লে বো*মা হা'ম'লা, নি হ ত ১৫
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ AM

পা কি স্তা নে রাজনৈতিক দলের মি ছি লে বো*মা হা'ম'লা, নি হ ত ১৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১০:৫০:৫৮ PM

পা কি স্তা নে রাজনৈতিক দলের মি ছি লে বো*মা হা'ম'লা, নি হ ত  ১৫

ছবি : সংগৃহীত


পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) মিছিলে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ঘটেছে এ বোমা হামলা।

এক বিবৃতিতে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার নিশ্চিত করে বলেছেন, ১৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৮ জন। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

“হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো, কারণ সামনের দিকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে হামলাকারী সামনে যেতে পারেনি”, বিবৃতিতে বলেন বখত মুহম্মদ কাকার। এ ঘটনার তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবারেও কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বোমা হামলা হয়েছে। সেই হামলায় কেউ নিহত হননি, তবে আহত হয়েছেন অনেকে এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ