বিএনপি এত জে*ল জু'লু'ম হা ম লা সহ্য করেও পালিয়ে যায় নি, পালিয়েছে আ.লীগ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিএনপি এত জে*ল জু'লু'ম হা ম লা সহ্য করেও পালিয়ে যায় নি, পালিয়েছে আ.লীগ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১১:১২:১২ অপরাহ্ন

বিএনপি এত জে*ল জু'লু'ম হা ম লা সহ্য করেও পালিয়ে যায় নি, পালিয়েছে আ.লীগ

ছবি: নিজস্ব


১৭ বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থা ক্ষুকিগত করে রাখার পর দখলদার,জুলুমবাজ আওয়ামীলীগ সরকার ও তাদের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু বিএনপিকে এত জেল জুলুম মামলা হামলা অত্যাচার করার পরও পালিয়ে যায় নি,আছে আর সকল বাঁধা অতিক্রম করে আগামী দিলেও থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিকরা বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন।

তিনি শনিবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার,কারেন্টের বাজার বাজারসহ বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির লিফলেট বিতরণকালে এ কথা বলেন।

জয়নুল জাকেরিন বলেন,দেশের জনগণ নির্বাচন চায়,নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের জনগন ব্যালট পেপারের মাধ্যমে সীম মেরে বিপুল ভোটে নির্বাচিত করবে। কোনো অপ শক্তি তা প্রতিহত করতে পারবে না। আওয়ামীলীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসর রয়ে গেছে তারাই নির্বাচন ভানচাল করতে চাই বে। তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিহত করতে হবে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ,পলাশ ইউনিয়নের বিএনপি আহবায়ক জামাল উদ্দিন,ধনপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নজুরুল ইসলাম,ধনপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকির হোসেন,পলাশ ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল বাসার,বোরহান উদ্দিন,যুবদল সভাপতি জাকির হোসেন,যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন প্রমুখ।  এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থক গন উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী