জগন্নাথপুরে ৮ কেজি গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৮ কেজি গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১২:১১:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ৮ কেজি গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ আট কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মারুফ মিয়া (১৯), তিনি  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন কসবা (এনায়েতগঞ্জ) গ্রামের আবু শহিদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রানীগঞ্জ—জগন্নাথপুর রোডের পাকা রাস্তার উপর অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে গাঁজাসহ মো. মারুফ মিয়া (১৯) কে আটক করা হয়।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার মো. মারুফ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী